শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৬:২৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশতাকের দুঃখজনক মৃত্যু এবং আমাদের বাধ্যতামূলক দায়

নাঈমুল ইসলাম খান: [২] কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর প্রকৃত কারণ এবং এতে কর্তৃপক্ষের দায়-দায়িত্ব নিরূপনে পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত হতে হবে।

[৩] ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে কয়েকটি ধারা/উপধারা অপব্যবহারের সুযোগ রয়েছে সেগুলো অনতিবিলম্বে সংশোধন করতে হবে।

[৪] যারা ঢালাওভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি করছেন, তারা ভুল করছেন। ডিজিটাল পৃথিবীতে ডিজিটাল অপরাধ ঠেকাতে এবং অপরাধীর সাজা নিশ্চিত করতে ডিজিটাল ক্ষেত্রের জন্য আইন তৈরি ছিলো সময়ের দাবি।

[৫] ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অপব্যবহার করে প্রতিমাসে যদি ৫ জনের সাথে অন্যায় করা হয় তার বিপরীতে সেই একই সময়ে এই আইনের ভয়ে আরও অন্তত পাঁচশত শান্তিপ্রিয় সাধারণ নাগরিককে বিরক্ত কিংবা বিপদে ফেলার চেষ্টা থেকে অপরাধীরা নিবৃত্ত থাকছে।

[৬] কোনো আইনের অপপ্রয়োগ বন্ধ করার ইচ্ছায় তার সংশোধনী যদি এমন হয় যে, এই আইনকে দুর্বৃত্তরা ভয়ই পাবে না, তবে সেটা হবে সমাজের জন্য ক্ষতিকারক। সুতরাং সাধু সাবধান।

[৭] পৃথিবীর দেশে দেশে আইনের দুর্বলতা প্রকাশ্য হলে সামাজিক চাপ দিয়ে তার সংশোধন ও পরিমার্জন করতে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল ও মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

[৮] বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বাড়ানোও এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক এবং জরুরি কর্তব্য । এই কাজটা অতো সহজ নয়। (ঈষৎ বর্ধিত)

অনুলেখক: ফাহমিদা তিশা

  • সর্বশেষ
  • জনপ্রিয়