শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০২:১০ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুরে ইয়াবা দিয়ে ফাঁসানোর দায়ে চার যুবক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] শনিবার রাতে সখীপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] গ্রেপ্তারকৃতরা হচ্ছে পৌরসভার রিমু থাই এলোমেনিয়ামের মালিক ৭ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে হামিদুল ইসলাম (৩৮), একই ওয়ার্ডের গান্ধিনাপাড়া এলাকার শাহজাহানের ছেলে ফজলুল হক (২৮), আরজু মিয়ার ছেলে আল-মামুন (৩২) এবং মন্দিরপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (২৫)।

[৪] এ ব্যাপারে সখীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার বিকেলে আসামিদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

[৫] জানা যায়, রিমু থাই এলোমেনিয়ামের মালিক হামিদুল ইসলামের দোকানের তিন কর্মচারী অমৃত, জোবায়ের এবং শাহেদ তার দোকান ছেড়ে গত দু মাস পূর্বে পৌরসভার গার্লসস্কুল রোডে দুইভাই থাই এলুমেনিয়াম নামের পৃথক একটি দোকান খুলেন। এতে হামিদুল বেকায়দার পড়ে যান। এরই প্রতিশোধ নিতে শনিবার রাতে অমৃতসহ ওই তিনজনকে ফাঁসাতে পরিকল্পিতভাবেদুইভাই থাই এলুমেনিয়ামের ঘরে ৫৮পিস ইয়াবা রেখে ৯৯৯ এ ফোন দেন। পরে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)ওসমান গণি অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার এবং অমৃত, জোবায়ের এবং শাহেদকে আটক করেন।

[৬] পরে তাদের জিঙ্গাসাবাদে তারা নির্দোষ দাবী করলে ৯৯৯ এ ফোন দেওয়া ফজলুকে আটক করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বিকে ফাঁসানোর দায়ে হামিদুলসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

[৭] মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল বলেন, এ ঘটনায় ৬জনকে আসামী করে মামলা হয়েছে। এদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়