শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে দুই পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

ফিরোজ আহম্মেদ: [২] জেলার কালীগঞ্জ ও মহেশপুর পৌরসভা নির্বাচনে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে আশরাফুল আলম আশরাফ ও আব্দুর রশিদ খাঁন বিজয়ী হয়েছেন।

[৩] কালীগঞ্জ মেয়র আশরাফুল ইসলাম আশরাফ নৌকা প্রতিকের প্রাপ্ত ভোট ১৯৩২৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষের আলহাজ্ব মাহবুবার রহমান পেয়েছেন ৩০৭৪ ভোট।

[৪] এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখার নুরুল ইসলাম পেয়েছেন ১৪৭১ এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী নারিকেল গাছ প্রতিকের এনামুল হক ইমান পেয়েছেন ২৮১৬ ভোট। এ পৌরসভায় মোট ভোটার ছিল ৪০৫৭৭ জন।

[৫] অন্যদিকে মহেশপুর পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন বিজয়ী হয়েছেন। তার নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ১৩৫৯৮।

[৬] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের আমিরুল ইসলাম খাঁন চুন্নু পেয়েছেন ১০৫৫ ভোট। যদিও তিনি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও প্রসাশনের সহযোগীতায় জোর করে ভোট নেওয়াসহ নানা অভিযোগে দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।

[৭] এছাড়া নারিকেল গাছ প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক গোলাম মোস্তফা কিরণ পেয়েছেন ৯২২ ভোট। এখানে মোট ভোটার ২৪৪৫৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়