শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি, সহকারী মহাসচিব

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

[৩]ইসলামী সহযোগিতা সংস্থা 'ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেন,রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ‘ওআইসি'।'ওআইসি’ চায় রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐক্যমত করতে কাজ করছে।তিনি আরো বলেন,ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনী লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।

[৪] রোববার বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।এরআগে'ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।উক্ত বৈঠকে ৭৬জন রোহিঙ্গা নেতা অংশ নেন।

[৫]বৈঠকে প্রতিনিধি দলে ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে ৫ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্য রয়েছে।

[৬] এছাড়াও সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। ওখানে তাঁরা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়