শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের যত অর্জন সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতার নেতৃত্বদানকারী সংগঠন নয়। এই দলের নেতৃত্বে এ দেশের সকল অর্জন এসেছে।

[৩] তিনি বলেন, আমরা আর কয়দিন পর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। এরই মধ্যে গত পরশুদিন রাতে এই স্বাধীনতার ৫০ বছর পূর্তির পূর্বক্ষণে আরেকটি অর্জন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেটি হল বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়।

[৪] রোববার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

[৬] এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, সাবেক এমপি আব্দুল মালেকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

[৭] সভা শেষে নৃপেন্দ্র নাথ দত্ত দুলাকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়