শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০০ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে মিডিয়া গ্রুপ আমাদের সময়ের সাংবাদিকদের মিলনমেলা

বরিশাল অফিস :[২] দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম, ডেইলি আওয়ার টাইমের বরিশাল জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এ মিলনমেলা।
[৩] নগরীর অভিজাত রেস্তোরাঁ নতুন বাজারস্থ সুলতানী ডাইংয়ে এ শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজক ছিলো বরিশাল ব্যুরো অফিস।

[৪] আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান প্রশান্ত কুন্ডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ডেইলি আওয়ার টাইমের ব্যুরো প্রধান আরিফুর রহমান ও আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।

[৫] উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- এস এম শামীমুল ইসলাম, বরুন বাড়ৈ, উত্তম দাস, শামীম মীর, নাজমুল হক মুন্না, সোলায়মান হাওলাদার খোকন, রেজা হাওলাদার, মো. নাছির উদ্দিন, মো. আজম, নোমান ডাকুয়া, শফিকুল ইসলাম, এন এস আই লিমন, জিহাদুল ইসলাম, এস এম অভি ও ফটো সাংবাদিক এন আমীন রাসেল প্রমুখ ।

[৬] দুপুরের প্রীতিভোজ শেষে গ্রুপভিত্তিক ফটোসেশন করা হয়। এরপর বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।সম্পাদনা: জেরিন, মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়