শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে পাশবিক নির্যাতনে ৩ বছরের শিশুর মৃত্যু

মাসুদ আলম, মোস্তাফিজুর রহমান: [২] শিশুটির বাবা মহিউদ্দিন বলেন, তিনি গ্রামের বাড়ি বি'বাড়িয়ায় নাসিরনগরে থাকেন। পাশাপাশি সিএনজি চালান। দুই সন্তানকে তিনি গ্রামের থাকেন। আর তানজিনা ওর মা জরিনা বেগম কড়াইল বস্তিতে জদু মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন। জরিনা গার্মেন্টসে চাকরি করেন। দুই ভাই এক বোনের মধ্যে তানজিনা ছিলো ছোট।

[৩] তিনি আরও বলেন, তিন দিন আগে ঢাকায় আসেন তিনি। ওর মা ওকে তার কাছে রেখে গার্মেন্টসে চলে যায়। মেয়ে তানজিলা বলে বাবা গান শুনব তার পরে তিনি টিভি ছেড়ে দেন। মেয়ে গান শুনতে থাকে, আর তিনি ঘুমিয়ে পড়েন।পরে ঘুম থেকে জেগে তানজিলাকে ঘরে না পেলে অনেক খোঁজাখুঁজির পরে দেখি বাসার দোতালার সিঁড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে আছে । আদার করে তানজিলার মুখে কামড় দিয়ে ছিলাম।

[৪] ঢাকা মেডিক্যাল হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশুটির গালে কামড়ের দাগ ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে বলে চিকিৎসকরা জানিয়েছে। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার বাবা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়