শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান-২১০০ যে প্রকল্পের ৮০ শতাংশ কাজের দায়িত্ব পানি সম্পদ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

সমীরণ রায়: [২] জাহিদ ফারুক আরও বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানকার বেশিরভাগ কাজই নির্ভর করে পানি সম্পদ মন্ত্রণালয়ের ওপরে। আমরা দৃঢ়তার সঙ্গে কাজ করছি ও এগিয়ে যাচ্ছি। এ মুহুর্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১০৬ প্রকল্প চলমান আছে। এর সঙ্গে নতুন আরও ১৭টি নতুন প্রকল্প আমাদের অনুমোদন হয়েছে।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে আমরা সমৃদ্ধশালী দেশে পরিণত হওয়ার লক্ষ্য সরকার স্থির করেছে, সে লক্ষ্যে আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে যদি নিজেদের কাজ করি তাহলে দেশের উন্নয়ন হবে। উচ্চ মধ্যম আয়ের দেশ ও সমৃদ্ধশালী দেশের যে লক্ষ্য স্থির করেছে সরকার, সেখানে পৌঁছাতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, আমি সেনাবাহিনীতে ছিলাম, তারপরে জনসেবা করার চিন্তা থেকেই রাজনীতিতে প্রবেশ করি। প্রধানমন্ত্রী আমাকে জনগণের সেবা করার জন্য সংসদ সদস্য বানিয়েছেন। জনসেবা করতে পারলে আমার যে চিন্তাভাবনা সেটা বাস্তবায়ন হবে।

[৫] তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সোনার বাংলার যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের জন্য আমি শতভাগ চেষ্টা করি।

[৬] শুক্রবার বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুরস্থ নিসর্গ পার্কে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়শসন অব বরিশালের (বোয়াব) আয়োজনে মিলন মেলা-২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়