শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫১ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্কুল-কলেজ খোলার পরিবেশ পর্যালোচনা সভা শনিবার

বাশার নূরু: [২] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক শুক্রবার পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে এ কথা বলেন।

[৩] মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এ পর্যালোচনা সভা আহ্বান করেছে। মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করছে সরকার।

[৪] গোলাম ফারুক সকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজ, কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়, ঝাটিবুনিয়া মই মাধ্যমিক বিদ্যালয়, সুবিদখালী সরকারি কলেজ, চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সরকারি মহিলা কলেজ, বেতাগী উপজেলার চান্দখালি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি বিকেল পাঁচটায় বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর পরিদর্শন করেন।

[৫] তিনি বলেন, করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খোলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা প্রতিষ্ঠানগুলো কতটা মানতে পেরেছে, তা জানতেই পরিদর্শনে এসেছিলেন। আজ পর্যালোচনা সভায়ই সিদ্ধান্ত হবে ১ মার্চ স্কুল-কলেজ খোলা হবে কি না।

[৬] করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় এক বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে মহামারির প্রকোপ কমে যাওয়ায় স্কুল-কলেজ কবে খুলবে, তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ