শিরোনাম
◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামবাসীর জন্য দানকৃত পুকুর উদ্বোধন করলেন সমাজ সেবক মোস্তফা

জুলফিকার আমীন : [২] মঠবাড়িয়ায় নিজ জমিতে পুকুর কেঁটে এলাকা বাসির পানি পান করার জন্য দান করে রিবল দৃষ্টান্ত স্থাপণ করলেন সমাজ সেবক মোস্তফা শেখ। উপজেলার আমরবুনিয়া গ্রামের এ পুকুরটি শুক্রবার সকালে উদ্বোধন করলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজি।

[৩] এসময় স্থানীয় সমাজ সেবক আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, প্রভাষক শাকিল আহম্মেদ, মোস্তফা শেখ, হীরু শরীফ, জাহাঙ্গীর শেখ, আজিজ আকন, নারী উদ্যোক্তা মুমেনা বেগম, এমাদুল শেখ প্রমূখ।

[৪] জানা গেছে, আমরবুনিয়া গ্রামের আব্দুল লতীফ শেখ‘র ছেলে সমাজ সেবক মোস্তফা শেখ তার বাড়ির সামনে ১০ কাঠা জমিতে পুকুর কেঁটে গ্রামবাসির পানীয় জলের ব্যবস্থা করেন। এতে ওই গ্রামের শতাধিক পরিবার এ পুকুর থেকে পানী সংগ্রহ করতে পারবে। স্থানীয়রা জানান ওই জমির বর্তমান মূল্য ২০ লাখ টাকারও বেশী। যা বর্তমান ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো।

 

 

  • সর্বশেষ