শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদীতে ইউএনও অভযিানে জাল ও বালু উত্তোলনে নৌকা জব্দ

মোহাম্মদ হোসেন:[২] দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) রাত থেকে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। পৃথক অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে দুই হাজার মিটার জাল জব্দ করেন ম্যাজিস্ট্রেট।

[৩] এ ছাড়া গত কয়েক দিন হালদা নদীতে পৃথক পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এ সময় আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইসগেট ঘাট এলাকার নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১২টা নৌকা থেকে বালু
উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং ইঞ্জিন ধ্বংস করা হয়।

[৪] ইউএনও রুহুল আমিন বলেন,হালদা নদী রক্ষার্থে সার্বক্ষণিক অভিযান পরিচালনা করতে হয়। খবর পেলে যেখানে থাকিনা কেন দ্রুত অভিযানে হালদা নদীতে চলে আসতে হয়। দিবারাত্রী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে হয়েছে নদীতে। মা
মাছ,জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়