শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার মাঝিরায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জিএম মিজান: [২] বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে বাসের চাকায় পিষ্ট সিএনজি চালিত অটোরিকশা চালকসহ চার জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত চার জনের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন-শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) ও ধুনট উপজেলার শাহ জামাল (৪০)।

[৩] জানা যায়, বগুড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঢাকার দিকে যাচ্ছিল। মাঝিড়া ক্যান্টনমেন্ট সামনে মহাসড়কে স্পিড ব্রেকারে সিএনজি চালিত অটোরিকশা ব্রেক করলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এসময় সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশে ছিটকে পড়ে যায়।

[৪] ঢাকা থেকে ছেড়ে আসা শাওন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
[৫] শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচাজ পুলিশ পরিদর্শক একেএম বানিউল আনাম এ প্রতিবেদক-কে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে দাফনের জন্য তাদের পরিবারের সদস্যদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ঘাতক যাত্রীবাহী বাসটি ও দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশাটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়