শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক মুজাক্কির হত্যাকান্ডে ফুঁসে উঠেছে কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজ

নুর উদ্দিন মুরাদ: সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতার, ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবীতে ফুঁসে উঠেছে কোম্পানীগঞ্জের সাংবাদিক সমাজ।

গত কয়েকদিনের মত বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি এবং কবিরহাট উজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করে।

কোম্পানীগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি আনোয়ার তোহা (ইনকিলাব), সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশ (ইত্তেফাক), সহ-সভাপতি নাজিম উদ্দিন খোকন (মানব জমিন), তবিবুর রহমান টিপু (সমকাল), ছালা উদ্দিন (দিনকাল), রতি লাল দাস (যায়যায়দিন), সাংবাদিক সমিতির ব্যানারে মানববন্ধন ও বক্তব্য রাখেন, সভাপতি এহসানুল আলম খসরু (খোলা কাগজ), সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন শাহীন (যুগান্তর), নুর উদ্দিন মুরাদ (আমাদের সময় ডট কম) প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়