শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৫৬ অজ্ঞান পার্টি সদস্য ও জুয়ারী আটক

সুজন কৈরী: রাজধানীর মোহাম্মদপুর এবং শেরেবাংলা নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৬ জন অজ্ঞান ও মলম পার্টির সদস্য এবং জুয়ারীকে আটক করেছে র‌্যাব-২।

র‌্যাব-২ এর এএসপি সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বুধবার রাতেব্যাটালিয়নের একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও অজ্ঞান বা মলম পার্টির ৩ জন সদস্যকে আটক করে। তারা হলো- রেজাউল ইসলাম হৃদয় (১৯), রাব্বী (২০) ও বিল্লাল হোসেন (২৩)। তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি ক্ষুর, ৩টি টাইগার বাম (মলম), ২টি নিকটিন ট্যাবলেট ও ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। একই দল শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ও অজ্ঞান বা মলম পার্টির আরও ৩ জন সদস্যকে আটক করে। তারা হলো- সুমন (২৮), ওয়াহিদ ওরফে ছোট (২০) ও সুমন আহম্মেদ (২৩)। তাদের কাছ থেকে ৯টি বিভিন্ন ধরণের বাম (মলম) ও ২টি মোবাইল পোনসেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর পথচারীসহ বিভিন্ন যাত্রীদের কৌশলে মলম জাতীয় পদার্থ প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে সব কিছু ছিনিয়ে নিতো।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, বুধবার রাতে মোহাম্মদপুরের আক্কাস নগর এলাকায় একটি বাড়ির পাশাপাশি ৪টি দোকান কোঠায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন জুয়ারীকে আটক করা হয়। সেখান থেকে ৪টি ক্যারম বোর্ড, ৩টি লুডু বোর্ড, ৪১টি মোবাইল ফোনসেট্, ১টি টেলিভিশনসহ জুয়ার খেলার ৬৬ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক অনুন্ধান ও আটকদের জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, ঘটনাস্থলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে সরাসরি সম্প্রচারিত ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে নিয়মিত লাখ লাখ টাকা জুয়া খেলা চলতো।

 

  • সর্বশেষ