শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৭ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পৌরসভা চত্বরে নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেনের সভাপতিত্বে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

[৩] এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম ছবি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, সহকারী শিক্ষক আলাউদ্দিন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। ব্যাপক উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়