শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৫ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে আনতে গিয়ে বাইক দুর্ঘটনায় জাবি ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেলে করে মাকে আনতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাহমুদ শাফি মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম আবর্তনের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী ছিলেন এবং আল বেরুনী হলে থাকতেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি নাটোরের বাঘাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মোটরসাইকেল নিয়ে তার মাকে আনতে যাওয়ার সময় নাটোরের বনপাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়