শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান, ডেমরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রী অপহরণ থানায় পিটিশন মামলা

মো. বশির উদ্দিন: রাজধানীর ডেমরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু (১৮) বছরের এক ছাত্রী অপহরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় আদালতের নির্দেশে জড়িত ৬ জনকে আসামি করে একটি পিটিশন মামলা দায়ের করেন।

আসামিরা হলেন- ডেমরার সারুলিয়া তালতলা মসজিদ রোড এলাকার রওশন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মৃত শফিকুল ইসলামের ছেলে অপহরণকারী মো. রুহুল আমিন (২৬) ওরফে হিমু, সহযোগী তার বড় ভাই হিমেল (৩৩) ও তার বোন হোসনে আরা বেগম, একই এলাকার আমতলার কাওসার আহম্মেদ বাবুর বাড়ীর ভাড়াটিয়া মৃত হারুন মিয়ার ছেলে মো. বিপ্লব (২৮), বাহির টেংরা তালতলা রোড এলাকার মো. হাসান মিয়ার ছেলে মো. রবিন হোসেন (২৫) ও বাহির টেংরা আমতলা রোড এলাকার মৃত কুদ্দুস মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত আব্দুল কাদিরের ছেলে কাজী রুবেল (৩০)।

 

বাদিনী ও তার পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. মোজাম্মেল হক বলেন, অপহৃত মেয়েটি বিশ্বদ্যিালয়ে ভর্তির জন্য বাড়ীর পাশেই কোচিং করতেন। কোচিংয়ে যাওয়া আসার পথে প্রতিনিয়ত হিমু সংঘবদ্ধভাবে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।

এ বিষয়ে মেয়েটির পরিবার হিমুকে ব্যক্তিগত ও তার পারিবারিভাবে নালিশ করেও কোন সুরাহা পায়নি। এদিকে প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় হিমু ক্ষিপ্ত হয়ে গত ৩ ফেব্রুয়ারী বিকালে মেয়েটিকে পরিকল্পিতভাবে তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। আর অপহৃতকে উদ্ধারসহ আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এসআই মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়