শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু ৩১ মার্চ: পানি সম্পদ মন্ত্রণালয়

সমীরণ রায়: [২] মঙ্গলবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের নানা দিক নির্দেশনা দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

[৩] কবির বিন আনোয়ার বলেন, একাধিক পর্যায়ে ২৩ হাজার ৮০২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি যা আমাদের সাফল্য। উদ্ধারকৃত জায়গায় পুনর্দখল রোধে খনন বা বৃক্ষরোপণ বিবেচনা করা হবে। উচ্ছেদের কারণে মামলা হলে তা আইনিভাবে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

[৪] প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সম্পন্ন উচ্ছেদ অভিযানে ৫২ দশমিক ৭৮ শতাংশ অগ্রগতি লাভ করে পানি সম্পদ মন্ত্রণালয়। পুনরায় অবশিষ্ট ২১ হাজার ২৯৩টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়।

[৫] এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, ৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন প্রকল্প পরিচালক মো. আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়