শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সরকার উল্টে যেতে পারে: ডা. জাফরুল্লাহ

শিমুল মাহমুদ: [২] দেশের সবকিছু খোলা, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ। কিন্তু কারণটা কী? এই সরকার একের পর এক ভুল করেই যাচ্ছে। এই ভুলের জন্য জাতির কী যে অবস্থা হবে বলা মুশকিল।

[৩] মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, ছাত্ররা আজ জনগণের কথা বলার লোক। মোস্তফা জামাল হায়দারসহ আপনারা যারা বিএনপি নেতা আছেন তারা ছাত্রদের পাশে দাঁড়ান। আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়িয়ে বলতে পারছেন না, এই সপ্তাহেই স্কুল, কলেজ খুলে দিতে হবে? আপনারা কেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারলেন না, আপনাদের ঘুম ভাঙে না? আমি স্কুল কলেজ বন্ধের পক্ষে না, খোলার পক্ষে।

[৫] বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ছাত্র সমাজের সাথে আন্দোলন করার জন্য রাজনৈতিক নেতাদের পরামর্শ দেন তিনি।

[৬] তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ বলেন, উনি বলেছেন, বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবি নাকি শেখ মুজিবুর রহমান উত্থাপন করেছিলেন। ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান তো এমপিই হন নাই। তাহলে কেমন করে সংসদে প্রস্তাব করলেন। সেটা তো করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত যাকে পাকিস্তানিরা হত্যা করেছে। তার কথা না বলে এভাবে তারা মিথ্যাচার করছে।

  • সর্বশেষ