শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় দুর্বৃত্তের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বগুড়া শহরের ফুলতলি এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ফোরকান।

পুলিশ জানায়, নিহত ফোরকান হত্যাসহ একাধিক মামলার আসামি। গতকাল রাতে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফোরকানের ওপর হামলা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়