শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ বছরে সৌদির সিভিল সার্ভিসে নারীর উপস্থিতি বেড়েছে ২৫%

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ফ্যামিলি অ্যাফেয়ার্স কাউন্সিলের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সৌদি গেজেট।

[৩] বিভিন্ন ব্যবসা-বাণিজ্য ও সরকারি ক্ষেত্রে সৌদি নারীদের ভূমিকা শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে ২০১৯ সালের শেষদিকে সুরক্ষা ও সামরিক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ৯ হাজার ৪০৮। এছাড়া নারীদের জন্য জননিরাপত্তা ও সামরিক খাদে ৫শ পদ পূরণ করা হচ্ছে।

[৪] দেশটির কূটনৈতিক সেক্টরে কর্মরত নারীর সংখ্যা রয়েছে ১৫১ জন। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কূটনৈতিক হিসেবে চাকরিতে যোগদানকারী নারী কর্মীর বেড়েছে ২৫.৮ শতাংশ। আর ২০১২ সালের তুলনায় সিভিল সার্ভিসে সরকারি চাকরিতে নারীদের সংখ্যা উভয় লিঙ্গের মোট কর্মীদের ৪০ শতাংশেরও বেশি। সৌদি নারীরা সরকারি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পদেও কাজ করছেন।

[৫] সরকারি খাতে কর্মরত নারীদের ৮৩ শতাংশই শিক্ষা খাদে। বিদ্যালয়ের সকল পর্যায়ের নারীর সংখ্যা পুরুষের সমান। সেই সাথে নারী অনুষদের সদস্যের সংখ্যা তিন শতাংশ। নারীরা উপমন্ত্রী, বিশ্ববিদ্যালয় সভাপতি এবং বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক পদে আছেন।

[৬] সামরিক ও সুরক্ষা খাতে নারী কর্মী ২ শতাংশ। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় গার্ড মন্ত্রণালয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়