শিরোনাম
◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯ ◈ সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক নিউজ: ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচলা বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেন যাত্রীরা সূত্র।সময় টিভি

ট্রেনের যাত্রী তুহিন আফসারী জানান, সকাল পৌনে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসে সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনটি। তিনি যশোরের যাত্রী ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশের মুহূর্তে ট্রেনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সিগন্যাল পয়েন্ট সঠিকভাবে পরিচালনা না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেলের কর্মচারীরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, রিলিফ ট্রেন আসার পর বগি উদ্ধার কাজ শুরু হবে। এরপর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

  • সর্বশেষ