শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মামলার ভয়ে ক্রিকেটার নাসির ও তামিমা আত্মগোপনে !

স্পোর্টস ডেস্ক: [২] নাসির হোসেন, অনেকের কাছে বাংলাদেশের ক্রিকেটের হার্ডহিটার হিসেবে পরিচিত হলেও তার চেয়েও বেশি পরিচিত ব্যাডবয় হিসেবে। নানা বিতর্ক আর প্রেম ঘটিত কর্মকাণ্ডের জন্য নাসির হোসেন প্রায় সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। সবশেষটায় বিশ্ব ভালবাসা দিবসে বিমানবালা তামিমা তান্নিকে বিয়ে করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন।

[৩] তবে বিয়ের পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন বিতর্কিত এই ক্রিকেটার। একটি সুত্র বলছে, উত্তরা পশ্চিম থানায় তামিমার স্বামী রাকিব গত ১৮/২/২১ তারিখ জিডি করেন। এরপর থেকেই নাসির এবং তার নববিবাহিত স্ত্রী তামিমা তান্নি ওরফে শবনম মধুচন্দ্রিমার নামে মুলত আত্মগোপনে চলে গেছেন।

[৪] তামিমা তাম্মি এবং নাসিরের মোবাইল ফোনে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। গত দুই দিনে উত্তরায় তামিমার বাসায় সরেজমিন খোঁজ নিতে গেলে (বিয়ের পর যেখানে উঠেছিলেন) তামিমার ছোট ভাই অভি জানিয়েছেন, দুজন-ই বাইরে আছেন, বিকালে বাসায় ফিরবেন। বিকালে গড়িয়ে সন্ধ্যা কিংবা পরদিনেও তারা আর বাসায় ফিরে আসেননি। এমনকি ছোট ভাই অভিও ফোন ধরেননি।

[৫] এ বিষয়ে রাকিব জানিয়েছেন, তিনি আইনী পদক্ষেপের বাইরে বিকল্প কিছু ভাবছেন না। একমাত্র সন্তানের মুখে দিকে তাকিয়ে হলেও তামিমার এমন কাজ করা ঠিক হয়নি। এর আগেও তামিমা নানা সময়ে নানা ছলচাতুরি করেছেন। প্রবাসী এক ছেলের সাথে প্রেমে জড়িয়েছেন। তা জেনেও মাফ করে দিয়েছিলেন। ওর মা’র কারণে সব অপকর্ম করে বেরিয়েছে। অর্থলোভী সুমি আক্তার-ই হচ্ছেন সব নষ্টের মুল।

[৬] রাকিবের দেয়া নিকাহনামার কাগজ বলছে, ১২/১০/১০ তারিখে তামিমা রাকিব নোটারী পাবলিকের মাধ্যমে কাগজপত্রে সম্পর্কে জড়ান। পরবর্তীতে ২৬/২/২০১১ তারিখে তিন লাখ টাকা দেনমোহরে দুজনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়ের কাজী ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাজী মনিরুজ্জামান। স্বামী-স্ত্রী দুজনের উপস্থিতিতে স্বাক্ষী ছিলেন কাজী মাসুদ ও নুরুল ইসলাম। যাতে ওসুল দেখানো হয় তিন হাজার টাকা।

[৭] এদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি আদালতের। যেহেতু জিডি হয়েছে-তাই অভিযোগটি তদন্তের জন্য পুলিশ আদালতের শরনাপন্ন হয়েছে। আদালতের অনুমতি পেলে তারা তদন্ত কার্যক্রম শুরু করবেন। - চ্যানেল২৪

  • সর্বশেষ