শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে বিএনপির চিঠি

মাসুদ আলম: [২] মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন।

[৩] বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে গৃহীত কর্মসূচিতে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য সোমবার চিঠি দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

[৪] তিনি বলেন, প্রতিনিধি দলে আরও থাকবেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল জয়নুল আবেদীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়