শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের চোখে মরিচের গুড়া ছিটিয়ে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি: [২] জেলার গলাচিপা উপজেলায় পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ওয়ারেন্টভুক্ত স্বামীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গত শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের পরোয়ানাভুক্ত আসামি কাশেম বেপারীকে (৪৫) গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

[৪] এ ঘটনায় গলাচিপা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন হাওলাদার বাদী হয়ে কাশেম বেপারীর স্ত্রী হাসিনা বেগমসহ ১০ জনের নাম উল্লেখ এবং ৯ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

[৫] গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাশেম বেপারী। গলাচিপার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামে অবস্থান নেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কাশেম বেপারীকে গ্রেপ্তার করতে যায় পুলিশ।

[৬] এ সময় কাশেমের বাড়ির নারী-পুরুষের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এরই মধ্যে কাশেমের স্ত্রী হাসিনা বেগম পুলিশের তিন সদস্যের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। এ সুযোগে ১০-১২ জন মিলে পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করে আসামি ছিনিয়ে নেন।

[৭] ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, কাশেম বেপারীসহ বেশ কয়েকজন পুলিশদের মারধর করেছেন। আহত পুলিশ সদস্যদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৮] এ ঘটনায় কাশেম বেপারীর স্ত্রীকে গ্রেপ্তার করে রোববার কারাগারে পাঠানো হয়েছে। পলাতক কাশেমকেও গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম।

  • সর্বশেষ