শিরোনাম
◈ আরামদায়ক ট্রেনভ্রমণে ছিনতাই-ডাকাতির আতঙ্ক ◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চকরিয়ায় ৮ দোকান পুড়ে ছাই

কক্সবাজার প্রতিনিধি:[২] কক্সবাজারের  ৮ দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং বাস স্টেশন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

[৩] আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে মহিউদ্দিনের দুইটি গ্রিল ওয়ার্কসপ, রুকন উদ্দিনের ইলেকট্রিক দোকান, জসিম উদ্দিনের লেপ-তোষকের দোকান, জওহর লাল কর্মকারের কামারের দোকান, নাসির ও আনোয়ারের দুইটি রিক্সার গ্যারেজ রয়েছে।

[৪] স্থানীয় লোকজন জানায়, সকাল ৯টার দিকে জসিম উদ্দিনের লেপ-তোষকের দোকানের কর্মচারী দিদার ও তার বন্ধু মিলে দিয়াশলই নিয়ে দুষ্টুমির জের ধরে তুলায় আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৫] হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ দোকানদারদের উপজেলা প্রশাসনের মাধ্যমে সহযোগতিার আশ্বাস দেন। বাংলাদেশ প্রতিদিন সম্পাদনা :অনন্যা আফরিন

  • সর্বশেষ