শিরোনাম
◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায় ◈ নতুন সরকার মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে? ◈ ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের ঘাঁটি ব্যবহারে বাধা স্টার্মারের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৩ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা অভিনেতা (ক্রিটিকস) সুশান্ত সিংকে, আর কারা আছে তালিকায়?

বিনোদন ডেস্ক: ঘোষণা হল দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার। সেরা অভিনেতা হিসেবে (ক্রিটিকস) পুরস্কার পেলেন সুশান্ত সিং রাজপুত। তাঁকে মরণোত্তর এই সম্মান দেওয়া হয়েছে। চিঁচোড়ে ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয় তাঁকে।

সেরা ছবির বিভাগে পুরস্কৃত তানহাজি: দা আনসাং ওয়ারিয়র। সেরা পরিচালক অনুরাগ বসু। লুডো ছবি পরিচালনার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ইরফান খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আংরেজি মিডিয়াম। সেই ছবিতে অভিনয়ের সুবাদে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেলেন হোমি আদাজানি।

ছপকে নজরকাড়া অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন দীপিকা পাড়ুকোন। ছপকে তাঁর সহ-অভিনেতা বিক্রান্ত মেসে পেলেন সেরা সহ-অভিনেতার পুরস্কার।

এদিকে, দক্ষিণী ছবি কাঞ্চনার বলিউড রিমেক লক্ষ্মী ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পান অক্ষয় কুমার। আর একই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী (ক্রিটিকস চয়েস) হয়েছেন কিয়ারা আডবানি। অভিনেত্রী হিসেবে তাঁর প্রথম পুরস্কার ইনস্টাগ্রামে পোস্ট করে লক্ষ্মীর প্রযোজক-পরিচালককে ধন্যবাদ জানান কিয়ারা। সূত্র: দ্য ইন্ডিয়অন এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়