শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজি চালকদের হামলায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীতে সিএনজি অটোরিকশা চালকদের হামলায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

বন্দরবাজার এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।  নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলার অগ্রণী ব্যাংক হরিপুর গ্যাস ফিল্ড শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজি অটোরিকশায় নগরীর বন্দরবাজারে কালেক্টরেট জামে মসজিদের সামনে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ।

সেখানে সিএনজি  চালক নোমানের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে নোমানসহ আরো কয়েকজন চালক মিলে মওদুদকে বেধড়ক মারধর করেন। পরে সিলেট ওসমানী মেডিক্যালে রাতে মারা যান তিনি। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়