শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৯ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলো নোভাক জোকোভিচ

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়লেন প্রথমবারের মতো ফাইনালে ওঠা দানিয়েল মেদভেদেভ। কিন্তু পরের দুই সেটে ধারাবাহিকতা দেখাতে পারলেন না তিনি। তাকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন নোভাক জোকোভিচ।

[৩] রোববার রড লেভার অ্যারেনায় ছেলেদের এককের শিরোপা নির্ধারণী ম্যাচটি হয়েছে একপেশে। রাশিয়ার মেদভেদেভকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ার জোকোভিচ। ৩৩ বছর বয়সী এই তারকা জিতেছেন ৭-৫, ৬-২ ও ৬-২ গেমে।

[৪] শিরোপা জিতে অস্ট্রেলিয়ান ওপেনে নিজেকে আরও উঁচুতে নিয়ে গেছেন জোকোভিচ। এই প্রতিযোগিতায় এটি তার টানা তৃতীয় ও সবমিলিয়ে নবম শিরোপা। তার ধারেকাছে নেই আর কেউ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রয় এমারসন ও সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরার চ্যাম্পিয়ন হয়েছেন ছয়বার করে।

[৫] প্রথম সেটে রোমাঞ্চের আভাস মিললেও পরে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। অনায়াস জয়ে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্ল্যামের ট্রফি উঁচিয়ে ধরেছেন বিশ্বের এক নম্বরে টেনিস খেলোয়াড় জোকোভিচ। অর্থাৎ মোট গ্র্যান্ডস্ল্যামের অর্ধেকই তিনি জিতেছেন অস্ট্রেলিয়ার মাটিতে।

[৬] পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের প্রশিক্ষক, দর্শক ও প্রতিপক্ষ মেদভেদেভকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৌতুকের সুরে ‘জোকার’ বলেছেন, ‘আমি এই কোর্টকে ধন্যবাদ জানাতে চাই। আমি রড লেভার অ্যারেনাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আশা করি, আমাদের এই প্রেমের সম্পর্ক চলতে থাকবে।’

[৭] এই নিয়ে দ্বিতীয়বারের মতো টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কৃতিত্ব দেখিয়েছেন জোকোভিচ। এর আগে ২০১১, ২০১২ ও ২০১৩ সালেও তিনি টানা সেরা হয়েছিলেন। তিনি পৌঁছে গেছেন ফেদেরার ও নাদালের আরও কাছে। এই দুজনেরই রয়েছে সর্বোচ্চ ২০টি করে গ্র্যান্ডস্ল্যাম।

[৮] ২০০৫ সালের পর প্রথম রাশিয়ান খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন মেদভেদেভ। কিন্তু ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এর আগে ২০১৯ ইউএস ওপেনের ফাইনালে তাকে পরাস্ত করেছিলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল। - ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়