শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলে প্রথমদিনেই করোনার হানা; বায়োবাবল ভেঙে নির্বাসনে দুই তারকা

স্পোর্টস ডেস্ক: [২]করোনা বাধা কাটিয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল-২০২১ আসর। তবে এরই মাঝে হানা দিয়েছে করোনা। তার ওপর বায়োবাবল প্রটোকল ভেঙেছেন দুই তারকা।

[৩] পিএসএল ষষ্ঠ শুরু হয়েছে ২০ ফেব্রুয়ারি, এদিনই জানা যায়, টুর্নামেন্টের এক খেলোয়াড়ের দেহে মিলেছে করোনার উপস্থিতি। বায়োবাবলে রুটিনমাফিক করোনা পরীক্ষা করতে গিয়ে ভাইরাসের উপস্থিতি ধরা পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৪] এরপর খবর বের হয়- পেশোয়ার জালমির দুই তারকা ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি ভেঙেছেন করোনার প্রটোকল। এদের মধ্যে ওয়াহাব অধিনায়ক ও স্যামি কোচের দায়িত্বে রয়েছেন।

[৫] লাহোর কালান্দার্সের ঐ ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর যখন আতঙ্ক ছড়াচ্ছে, তখন ওয়াহাব ও স্যামির এমন কাণ্ড ঘটান। তাই তো তাদের পাঠানো হয়েছে তিন দিনের কোয়ারেন্টিনে। ফলে দল থেকে আলাদা হয়ে অনেকটা আইসোলেশন পর্বই সারতে হচ্ছে তাদের।

[৬] পিএসএলের নিয়ম অনুযায়ী, বায়োবাবলে ঢুকতে হলে ৩ দিন কোয়ারেন্টিন করতে হবে এবং সেই সময়ে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

[৭] এদিকে আজ ২১ ফেব্রুয়ারি লাহোরের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পেশোয়ার। এই ম্যাচে ডাগআউটে থাকবেন না স্যামি, ওয়াহাব থাকবেন না একাদশে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে পারেন শোয়েব মালিক।

[৮] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তরিকতার সাথে করোনা প্রটোকল মেনে চলার বার্তা দেওয়ার তিন দিনের মাথায়ই ওয়াহাব ও স্যামি বায়োবাবলের বাইরে গিয়ে এক ব্যক্তির সাথে দেখা করে আসেন। গুঞ্জন রয়েছে- তারা দুজন পেশোয়ার জালমির মালিকের সাথে দেখা করতে গিয়েছিলেন যিনি বায়োবাবলের অন্তর্ভুক্ত নন। - দ্যা ডন/ ক্রিকেট টাইমস্

  • সর্বশেষ