শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৪ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে জাতীয় সংসদের হুইপের শ্রদ্ধা নিবেদন

তপু সরকার হারুন: [২] শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের।

[৩] রাতের প্রথম প্রহরে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের। শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের সংসদ সদস্য আতিউর রহমান আাতিক।

[৪] এর পরেই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া,শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

[৫] এদিকে দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা প্রশাসন।

[৬] একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়