শিরোনাম
◈ বিব্রতকর রেকর্ডে গোলশূন্য প্রথমার্ধ, মেসি-বেলিংহ্যামদের হাড্ডাহাড্ডি লড়াই: খেলাটি সরাসরি দেখুন ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত সোহেলকে আর্থিক অনুদান দিলেন ডাঃ শাহাদাত হোসেন

রিয়াজুর রহমান : শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রাম নগরীর  আকবর শাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিমের বাস ভবনে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রামের পক্ষে ক্যান্সার আক্রান্ত মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাসির আহমেদ সোহেলের হাতে চিকিৎসা বাবদ এ আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন।

এসময় ডাঃ শাহাদাত বলেন, চট্টগ্রামে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারকেও তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যাতে তারা এই খারাপ সময়ে কিছুটা হলেও স্বস্তি পায়।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ শুরুর আগে থেকেই আমরা জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট ও মাস্ক বিতরণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের পক্ষ থেকে চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের পিপিই দিয়েছি। হটলাইন চালু করে রোগীদের পরামর্শ দেয়ার ব্যবস্থা করেছি। ব্যক্তিগত ও দলীয়ভাবে চট্টগ্রামে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়িয়েছি। এটাই আমাদের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ছিল। জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবেই ক্যান্সার আক্রান্ত ত্যাগী ছাত্রদল নেতা নাসির আহমেদ সোহেলের চিকিৎসায় আর্থিক অনুদান নিয়ে পাশে দাড়িয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকে।

অনুদান প্রদানকালে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপি'র কেন্দ্রীয় সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, জিয়াউর রহমান ফাউন্ডেশন আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সচিব শাহ মোহাম্মদ আমান উল্লাহ।

মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমূখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়