শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাউনিয়ার হারাগাছ পৌর সভা নির্বাচনে প্রার্থীদের সাথে ডিসির মতবিনিময় সভা

আফরোজা সরকার: [২] আগামী ২৮ ফেব্রুয়ারি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিবার্চন আচরণ বিধিমালা ও আইন শৃ্খংলা বিষয়ক প্রতিদ্বন্বী প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] শনিবার জেলা সিনিয়র নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও হারাগাছ পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ফরহাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

[৪] প্রথমবারের মতো হারাগাছ পৌর সভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে তাই প্রার্থীরা ইভিএম বিষয়ে ভোটারদের উৎসাহিত করার প্রস্তাব করেন।

[৫] এবিষয়ে জেলা সিনিয়র নিবার্চন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০টি কেন্দ্রে ইভিএম এর মগ ট্রাইল হবে। সেখানে সকল ভোটারকে উপস্থিত থাকার আহ্বান জানান।

[৬] আইন শৃঙ্খলার বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, নির্বাচনের আগে এবং পরে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা না সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ম্যাজিষ্ট্রেট থাকবেন। তিনি সকল প্রতিদ্বন্ধী প্রার্থীদেরকে নির্বাচনী আরচরণ বিধি মেনে চলার আহ্বান জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়