শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলে দেয়া হয়েছে স্বপ্নের পোনা সেতু

এসএম রিয়াজ: [২] শনিবার দুপুরে খুলে দেয়া হয়েছে ভাণ্ডারিয়া-মঠবাড়ীয়া ও পাথরঘাটা বাসীর স্বপ্নের পোনা সেতু। বরিশাল-ঝালকাঠী-ভাণ্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ৪৬তম কিলোমিটারে পোনা নদীর ওপর নির্মান করা হয় পিসি এ গার্ডার সেতুটি।

[৩] জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি শনিবার দুপুরে ফলোক উম্মোচন করে দোয়া ও মোনাজাতের ম্যাধ্যমে এ সেতুটির উদ্বোধন করেন।

[৪] উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম মাহমুদ সুমন।

[৫] এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের পরিচালক ( মঞ্জু কন্যা) আনুশে হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ সামসু হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।

[৬] প্রায় ২০০ মিটার দৌর্ঘ এ সেতুটি মাহাবুল আলম কনসট্রাকসন (এপ্রোচ সড়কসহ) প্রায় ৩২ কোটি ব্যয়ে নির্মাণ করে। ২০১৭ সনের ১৯ জানুয়ারি তৎকালিন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ সেতুটির নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়