শিরোনাম
◈ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসায় অনেক টাকা থাকতে পারে এমন ধারণা থেকে আক্তার হোসেনকে হত্যা, গ্রেপ্তার ৩

মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলো- মো. আ. বাকের খান, মো. আ. রব ও মো. আবুল হাসেম। শুক্রবার রাতে রাজধানী ও আশপাশে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম।

[৩] শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হাফিজ আক্তার বলেন, গত ১৭ ফেব্রুয়ারি দারুস সালাম থানা এলাকায় আক্তার হোসেনের বাসার অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে হাত-পা বেঁধে গলা, মুখমণ্ডল ও মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। এরপর রুমের দরজা বাহির থেকে লাগিয়ে সুকৌশলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেই মামলাতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৪] তিনি আরও বলেন, আক্তার ও গ্রেপ্তারকৃতরা একই মহল্লায় বসবাস করার সুবাদে পূর্ব পরিচিত ছিলো। ঘটনার প্রায় তিন মাস পূর্বে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করতো। গ্রেপ্তারকৃতরা কয়েকদিন আগে বাসা পরিবর্তন করে অন্যত্র চলে যায়। তারা মাঝেমাঝে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতো। ঘটনার প্রায় এক মাস পূর্বে গ্রেপ্তারকৃত বাকের খান নিহতের রুম থেকে ২০ হাজার টাকা চুরি করে।

[৫] হাফিজ আক্তর বলেন, গ্রেপ্তারকৃতদের ধারণা করে যে, আক্তারের বাসায় অনেক টাকা পয়সা থাকতে পারে এমন ধারণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতরা আক্তার হোসেনকে হত্যা করে তার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সেই কারণেই ঘটনার দিন তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আক্তারকে হত্যা করে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়