শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভ্রান্তির কোনো কারণ নেই, পর্যায়ক্রমে সকলকে টিকা দেয়া হবে: হুইপ ইকবালুর রহিম

তাহেরুল আনাম : [২] জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশ্বের দরবারেও প্রশংসা কুড়িয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর হস্তক্ষেপ ও দ্রুততম সময়ে কোভিড-১৯ এর টিকা দেশে এনে দেশের মানুষকে রক্ষা করতেই শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।

[৩] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার জন্য ভারত সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে রক্ষার জন্য টিকা এনেছেন আর বিএনপি-জামায়াতরা এই টিকাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। গুজব ছড়াচ্ছে জনগনের মাঝে। কিন্তু জনগন এসব বিভ্রান্তকে নস্যাৎ করে কোভিড-১৯ এর টিকা নিচ্ছে। হুইপ ইকবালুর রহিম এমপি আরও বলেন বিভ্রান্তির কোন কারন নেই। পর্যায় ক্রমে সকলকে টিকা দেয়া হবে।

[৪] শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম পরিদর্শন ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

[৫] সভা পরিচালনা করেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা.আবু রেজা, মো.মাহমুদুল হক।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়