শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তাড়াশে র‌্যাব -১২ পরিচয়ে ৪২ হাজার টাকার সুগন্ধি ধান ছিনতাই

জাকির আকন:[২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাব-১২ সদস্য পরিচয়ে এক কৃষকের কাছ থেকে ৪২ হাজার টাকা মুল্যর ৩১মন সুগন্ধি ধান ছিনতাই করেছে দুই প্রতারক। এ বিষয়ে কৃষক ইয়াকুব আলী র‌্যাব-১২ সদর দপ্তর সিরাজগঞ্জ ও তাড়াশ থানায় জি,ডি করেছেন ।

[৩] জানা যায়, গত বুধবার বিকেলে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া হাটে সাইদুর রহমানের ধানের আড়তে র‌্যাব-১২ সদস্য পরিচয়ে ২ প্রতারক সুগন্ধি চালের জন্য ধান ক্রয় করতে চায়। তাড়াশ উপজেলার কাজিপুর গ্রাম থেকে আসা কৃষক ইয়াকুব আলীর কাছ থেকে ৩১মন সুগন্ধি ধান ১৩শ ৫০ টাকা মণ দরে ক্রয় করে।

[৪] ক্রয়কৃত ধান ৩টি ভ্যানে করে র‌্যাব-১২ সদও দপ্তর অফিসে পৌছানোর জন্য চুক্তি বদ্ধ করে নিয়ে নেন। ধানের মুল্য ৪১ হাজার ৮শ ৫০ টাকা পরিশোধের কৃষক ইয়াকুব আলী কে দুই প্রতারক মোটর সাইকেলে নিয়ে সিরাজগঞ্জ রোডের গোল চত্বরের পৃর্ব দিকে নিয়ে মোবাইল রিচার্জের টাকা দিয়ে আসছি বলে নামিয়ে চম্পট দেয়।

[৫] এদিকে প্রতারক রা এসে সলংগার পশ্চিমে ৩টি ভ্যান গাড়ী থেকে একটি পিক্যাপ গাড়ীতে জোড় পুর্বক ধান উঠিয়ে নিয়ে চলে যায়। র‌্যাব-১২ সদর দপ্তরের উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান উক্ত ঘটনায় একটি অভিযোগ পাওয়ায় কথা স্বীকার করে জানান র‌্যাবের পরিচয়ে একটি চক্র অপকর্ম করে বেড়াচ্ছে বিষয়টি অত্যন্ত গুরত্বের সাথে দেখা হচ্ছে । তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন এ বিষয়ে একটি জিডি হয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে । সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

 

  • সর্বশেষ