শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

ডেস্ক রিপোর্ট: কম খরচে আর স্বল্প শ্রমে লাভ বেশি হওয়ায় বান্দরবানে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রশিক্ষণসহ নানা সহায়তা দেয়ায় কৃষকদের মাঝে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে তুলা চাষ। ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা।

পার্বত্য জেলা বান্দরবান। এক সময় এখানকার পাহাড়ের পাদদেশে ব্যাপকভাবে চাষ হতো তামাকের। তবে সে চিত্র এখন পাল্টে গেছে। জেলার মেঘলা, চিম্বুক, চড়ুইপাড়া, লেমুঝিড়ি, বালাঘাটা, জয়মোহন পাড়ায় হচ্ছে তুলার চাষ।

তুলা উন্নয়ন বোর্ড থেকে চাষিদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি বিনামূল্যে কৃষকদের বীজ, সার দেয়া হচ্ছে। এতে জনপ্রিয় হচ্ছে তুলা চাষ। অন্যান্য ফসলের চেয়ে তুলা চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা।

তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান সদর ইউনিটের কটন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, 'ফসল অত্যন্ত ভালো হয়েছে, আশা করছি এ বছর বিঘা প্রতি ১৭-১৮ মণ ফলন হবে। তামাক চাষ বর্জন করে তারা তুলা চাষে আগ্রহী হচ্ছে। দিন দিন তুলা চাষ বৃদ্ধি পাচ্ছে।'

ভালো বীজ সরবরাহ করায় ফলন ভালো হচ্ছে বলে জানায় তুলা উন্নয়ন বোর্ড। বান্দরবান জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা বলেন, 'প্রতি কানিতে যেখানে ২০ কেজি তুলা হতো, সেখানে ২০ মণ তুলা হচ্ছে। সারসহ ১৪টি উপকরণ কৃষকদের বিতরণ করছি। প্রয়োগ পদ্ধতি তাদের শিখানো হচ্ছে।'

এ বছর ৬ হাজার ২০০ হেক্টর জমিতে তুলার আবাদ হয়েছে। আর ২ হাজার ১৫০ টন তুলার উৎপাদন আশা করছে তুলা উন্নয়ন বোর্ড। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়