শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালাক চাইছেন কিম কার্দাশিয়ান

বিনোদন ডেস্ক: রিয়্যেলিটি   শো তারকা কিম কার্দাশিয়ান ও র‌্যাপার কেনি ওয়েস্টের সম্পর্ক আর জোড়া লাগল না। কিম তালাক চেয়ে আবেদন জানালেন আদালতে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।তাদের বিবাহিত জীবন সাত বছরের ও রয়েছে চার সন্তান।কয়েক মাস ধরে দাম্পত্য জটিলতার গুঞ্জনের পর সেলিব্রিটি নিউজ ওয়েবসাইট টিএমজেড খবরটি প্রকাশ্যে আনেন।

জানা যায়, ৪০ বছর বয়সী কিম সন্তানদের আইনি ও শরীরীভাবে নিজের জিম্মায় রাখতে অনুরোধ করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।এ তারকা দম্পতি সারা বিশ্বে খুবই পরিচিত ও নিজ নিজ কাজের ক্ষেত্রে সফল।২০০৭ সালে নিজের পরিবারের ওপর নির্মিত রিয়্যালিটি শো নিয়ে পরিচিতি পান কিম। তখন থেকেই জনপ্রিয় ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ নামের অনুষ্ঠান। এর সর্বশেষ সিরিজ প্রচার হবে আগামী বছর।

এ ছাড়া মোবাইল অ্যাপস থেকে মেকআপ নানান ধরনের ব্যবসায় জড়িত এ তারকা। ফোর্বসের হিসাব অনুযায়ী তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৭৮ কোটি ডলার।‘গোল্ড ডিগার’-এর মতো একাধিক ইন্টারন্যাশনাল হিটের বদৌলতে র‌্যাপ মিউজিকে ১৫ বছর ধরে বড় নাম কেনি ওয়েস্ট। গ্র্যামি-জয়ী এ সংগীতশিল্পী ফ্যাশন ডিজাইনার হিসেবেও সফল।জোড় বাঁধার আগে থেকেই কেনি ও কিম বন্ধু। ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এ ২০১০ সালে প্রথমবার দেখা দেন গায়ক।

তাদের প্রথম কন্যা সন্তান নর্থ ২০১৩ সালের জুনে জন্ম নেয়। পরের বছর সান ফ্রান্সিসকোর বেসবল স্টেডিয়াম ভাড়া করে কিমকে বিয়ের প্রস্তাব দেন কেনি। রিয়্যালিটি শো’র ক্যামেরার সামনে আরও উপস্থিত ছিল কিমের পরিবার।এ দম্পতি সারা বছরই কোনো না কোনো আলোচনায় থাকেন।গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে কেনি লড়ার ঘোষণার পর থেকে কিম একাধিকবার স্বামীর নানান ধরনের জটিলতা তুলে ধরেন।

গুঞ্জন রয়েছে কয়েক মাস ধরে তালাকের আলোচনা চলছে। কার্দাশিয়ান ভাড়া করেছেন নামি আইনজীবী লরা ওয়াসারকে। জানুয়ারিতে তালাকের আবেদন করেন তিনি।অবশ্য এর আগে কেনি জানিয়েছিলেন, তিনি স্ত্রীর কাছে তালাক চেয়েছিলেন। তবে গত বছরের ওই টুইট পরে মুছে ফেলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়