শিরোনাম
◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার ◈ সবই টাকার খেলা, মেসিকে টিকিয়ে রাখতেই অন্যায়: ফিফার বিরুদ্ধে মিশর কোচের বিস্ফোরক অভিযোগ ◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার ◈ অ‌শ্বিন বল‌লেন, শেষ পর্যন্ত মূল ক্ষতিটা হবে ভারতীয় দলেরই

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৬ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজকুমারীকে বাড়িতেই যত্ন করা হচ্ছে: দুবাইয়ের রাজপরিবার

অনলাইন ডেস্ক : দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাকতুমকে বাড়িতে রেখে যত্ন করা হচ্ছে। শুক্রবার একটি বিবৃতিতে দুবাইয়ের রাজপরিবারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বিবৃতিতে দুবাইয়ের রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়, সে ধীরে ধীরে উন্নতি করছে এবং আমরা আশা করছি সঠিক সময়ে সে জনসম্মুখে আসবে। তবে এর পক্ষে দুবাইয়ের রাজপরিবারের পক্ষ থেকে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সম্প্রতি একটি গোপন বার্তায় দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাকতুম অভিযোগ করেছেন যে তারা তার বাবা তাকে ‘বন্দী’ করে রেখেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ঐ গোপন ভিডিও প্রকাশ করেছে। সেখানেই তিনি এমন অভিযোগ করেছেন।

ভিডিওতে লতিফাকে বলতে শোনা যায়, নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কমান্ডোরা তাকে আটক করেন এবং আবারও আটককেন্দ্রে নিয়ে যান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তার মুক্তির ব্যবস্থা করতে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তিনি ধরা পড়ে যান। ঐ ঘটনা সারা বিশ্বে আলোচনার জন্ম দেয়। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়