শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে ফুসলিয়ে ধর্ষণের ঘটনায় কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আটক

যশোর প্রতিনিধি : [২] যশোরের ঝিকরগাছা উপজেলায় ১৫ বছরের এক কিশোরি সাত মাসের অন্তঃসত্ত্বা৷ এ ঘটনায় নুর ইসলাম গাজী নামের এক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাতে পুলিশ লম্পট নুর ইসলাম গাজীকে (৬৫) আটক করেছে। নুর ইসলাম গাজী জেলার মনিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের বাসিন্দা।

[৪] মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাত মাস আগে ওই কিশোরিকে নুর ইসলাম গাজী ফুসলিয়ে বাড়ির পাশে শওকত মোহরির কাঁঠাল বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ৷ এঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। এ ঘটনার পরেও প্রলোভন দেখিয়ে একাধিকবার কিশোরিকে প্রায় ধর্ষণ করে সে। সম্প্রতি কিশোরির শারীরিক গঠনের পরিবর্তন দেখা দিলে সে ঘটনা খুলে বলে। এতে শিশুটির পিতা বৃহস্পতিবার থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই লম্পট নুর ইসলাম গাজীকে আটক করে । কিশোরির পিতা জানান, লম্পট নুর ইসলাম গাজী পূর্বেও গ্রামে এ জাতীয় ঘটনা ঘটিয়েছে।

[৫] থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহউদ্দীন সাংবাদিকদের জানান, কিশোরি সাত মাসের অন্তঃসত্ত্বা। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য  শুক্রবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়