শিরোনাম
◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৮ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে শিশু পার্কের পুকুরে বিলিন হচ্ছে গাছ ও রাস্তা

জাকির আকন: [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শহরের শিশু পার্কের পুকুরের পাড় ধসে বড় বড় গাছ ধসে পড়ছে। ভাঙ্গনরোধে গাইড ওয়াল নির্মাণ না করায় শিশু পার্কের আগত দশনার্থীরা অসন্তোষ প্রকাশ করছেন।

[৩] সরজমিনে জানা যায়, তাড়াশ উপজেলার শহরের পুরাতন হাস মুরগীর খামারের পুকুর পাড়ে ২০১৪ সালে শহরের শিশু বিনোদনের জন্য শিশু পার্কটি স্থাপন করা হয়। শিশু পার্কটির সৌন্দর্য্য বর্ধনে বিভিন্ন প্রাণীর ডামি ও সরঞ্জাম স্থাপন হলে পুকুরের ভাঙ্গন রোধে গাইড ওয়াল নির্মাণ করা হয়নি। প্রতিদিনই পার্কের উত্তর ও পূর্বপার্শ্বে রাস্তা ও গাছ পুকুরের ধসে বিলিন হতে যাচ্ছে। ধীরে ধীরে শিশু পার্কের জায়গা ও কমে আসছে।

[৪] দর্শনার্থী মোহাম্মদ আলী মিন্টু মিয়া জানান, শিশু পার্কটির গাছ ধসে পড়ছে। ভাদাস গ্রামের আলহাজ্ব আবেদ আলী জানান, পুকুরের ভাঙ্গনে অনেক গাছ ও রাস্তা হারিয়ে গেছে। ৫ বছর আগে যে রাস্তা দিয়ে এই খামারে আসতাম, তা নেই।

[৫] এ বিষয়ে তাড়াশ পৌরসভার সচিব মোঃ আশরাফুল ইসলাম ভুইয়া জানান, শিশু পার্কটির গাইড নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে কাজ শুরু করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ