শিরোনাম
◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা ◈ মুস্তাফিজের দুই ওভারেই ম্যাচ হাতছাড়া, পা‌কিস্তা‌নের কা‌ছে হে‌রে বিদায় বাংলা‌দে‌শের ◈ নারী কর্মী সরানোর বিতর্কে আইফেল টাওয়ারের পরিচালককে বিদায়

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীম আহমেদ জিতু: স্বাধীনতার ২৫ বছর পর শেখ হাসিনার সরকার প্রথম ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করে, তখন মাসিক ভাতা ছিলো মাত্র ৩০০ টাকা, ৩০০ থেকে ১২ হাজার টাকা, এখন ২০ হাজার টাকা করা হয়েছে

শামীম আহমেদ জিতু: করোনার ডামাডোলে একটা ভালো খবর কম আলোচনায় আসছে। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানের ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে সেটি ২০ হাজার টাকায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটে অর্থ সংকুলান করার জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু এটি বাস্তবায়ণ করা সময়ের ব্যাপার মাত্র। এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতা সরাসরি তাদের মোবাইলে ট্রান্সফার করার কথাও জানিয়েছেন তিনি। অর্থাৎ ভোগান্তি কমছে।

উল্লেখ্য স্বাধীনতার ২৫ বছর পর শেখ হাসিনার সরকার প্রথম ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করে। তখন এই ভাতা ছিল মাসিক মাত্র ৩০০ টাকা। কিন্তু এটা তখনকার সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য একটা বড় স্বীকৃতি ছিল। পর্যায়ক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে এই ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়।

আর এবার তা আরও বাড়িয়ে মাসে ২০ হাজার টাকা করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেছেন ভাতা দেওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মধ্যে যে শ্রেণি বিভেদ আছে সেটিও অপসারণের পক্ষে তিনি। যারা মুক্তিযুদ্ধ করেছেন সবারই একই ভাতা পাওয়া উচিত। এই ভাতা ভুল কিছু মানুষের কাছে যেতে পারে সত্য, কিন্তু সঠিক সব মানুষের কাছে যদি যায়, তবে সেটাই আনন্দের বিষয়।

সাত কোটি বাঙালির মধ্যে এই লক্ষাধিক মুক্তিযোদ্ধা যুদ্ধ না করলে পদ্মা সেতুও দেখতে হতো না, করোনার ভ্যাক্সিন দিয়েও বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবার সুযোগ পেতাম না আমরা। জয় বাংলা।

লেখক : সোশাল অ্যান্ড বিহেভিয়ারাল হেলথ এনালিস্ট, ইউনিভার্সিটি অব টরোন্টো

 

  • সর্বশেষ