শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১ কোটি রুপিতে কাটার মাস্টারকে স্বাগত জানালো রাজস্থান

রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর তাকে দলে পেয়ে বাংলা ভাষায় স্বাগত জানিয়েছে দলটি।

[৩] দুই মৌসুম ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে বাইরে ছিলেন বাংলাদেশি এই পেসার। এবারের নিলামে তার ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দুই বছর বাইরে ছিলেন প্রতিযোগিতা থেকে। এবার তিনি ফিরছেন রাজস্থানের জার্সি গায়ে।

[৪] নিলামে মোস্তাফিজকে ‘বিড’ করেই পেয়ে গেছে রাজস্থান। অন্য কোনও দল আর আগ্রহ না দেখানোর ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে ঘরে তুলেছে আইপিএলের প্রথম আসরের বিজয়ীরা।

[৫] আর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় রাজস্থান লিখে, মোস্তাফিজুর, সব ভালো তো? স্বাগতম রয়্যালস পরিবারে। - আইপিএল

  • সর্বশেষ
  • জনপ্রিয়