শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ৭৫০ কেজি জাটকা জব্দ

সাবরীন জেরীন: [২] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার মঠেরবাজার ও বুধবার রাতে শকুনী লেকের পাড় থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

[৩] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুদ্দিন গিয়াস জানান, অসাধু কিছু ব্যবসায়ী পিকআপ ভ্যানে জাটকা বোঝাই করে শরিয়তপুরের গোসারইহাট থেকে ফরিদপুর যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে তল্লাসী শুরু করে ট্রাফিক পুলিশ।

[৪] বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। সেখানে তল্লাসী চালিয়ে ৩৫০ কেজি জাটকা ও পিকআপভ্যানটি জব্দ করা হয়।

[৫] ভোরে সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তপন কুমার মজুমদারকে সঙ্গে নিয়ে মঠেরবাজারে অভিযান শুরু করে প্রশাসন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ব্যবসায়ীরা। সেখান থেকে জব্দ করা হয় আরও ৪০০ কেজি জাটকা।

[৬] পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা নিধনরোধে আগামী জুন পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানায় প্রশাসন।
সাবরীন জেরীন,মাদারীপুর।
১৮-০২-২০২১

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়