শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন

মনির হোসেন: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড আর্টিলারির আয়োজনে ও সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এই অনুষ্ঠান।

[৩] বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলার পৌর শিশু পার্ক মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।

[৪] উল্লেখ্য, এর অংশ হিসাবে গত কয়েকদিন থেকে উপজেলাব্যপি রেজিস্ট্রেশনের আয়োজন করা হয়। উক্ত ম্যারাথনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং প্রত্যেকে ৫ কিলোমিটার হাঁটার জন্য অংশগ্রহণ করেন। প্রথমে আনুষ্ঠানিকভাবে রামগঞ্জ শিশু পার্ক গেইট থেকে ম্যারাথনের শুরু হয়ে ওয়াপদা সড়ক দিয়ে পদ্মা বাজার, সেখান থেকে মূল সড়ক দিয়ে পূনরায় রামগঞ্জ শিশুপার্ক এলাকায় এসে শেষ হবে।

[৫] এছাড়া যারা ম্যারাথনে অংশগ্রহণ করেছেন তাদের মোবাইলে জিপিএস চালু থাকায় যে কোন সময় হাঁটলেও তা আপনার মোবাইলে যোগ করা হবে বলে জানান, সেনাবাহিনীর অফিসারবৃন্দ। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়