শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাষার মাসে জবি বিএনসিসির শহীদ মিনার পরিষ্কার কর্মসূচি

জবি প্রতিনিধি: [২] জবি বিএনসিসির অঙ্গীকার, ভাষার মাসে শহীদ মিনার থাকবে পরিস্কার’ স্লোগানে ভাষার মাস ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার রাখার অঙ্গীকার করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট ।

[৩] বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বিএনসিসি পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, বিএনসিসির এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। প্রত্যেক মাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত শহীদ মিনার পরিস্কার করা।

[৪] তিনি আরও বলেন, শহীদ মিনারের চারপাশে চারটি সচেতনতামূলক সাইনবাের্ড লাগিয়ে দেওয়া উচিত যাতে কেউ জুতা পায়ে শহীদ মিনারে না উঠে।

[৫] এসময় সংগঠনটির একদল ক্যাডেট ঝাড়ু ও ব্রাশ হাতে নিয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ চারপাশের দেয়ালে থাকা বিভিন্ন পােস্টার ও জমে থাকা শ্যাওলা পরিস্কার করেন ।পাশাপাশি শহীদ মিনারে জুতা পায়ে না ওঠার অনুরােধ করে নির্দেশনামূলক সাইনবাের্ডও লাগিয়ে দেয় সংগঠনটি ।

[৬] গত বছর শহীদ দিবস পালনের পর শহীদ মিনার আর পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়নি। তাই বৃহস্পতিবার বিএনসিসির একদল ক্যাডেট উদ্যোগী হয়ে শহীদ মিনারটি পরিস্কার করে।

[৭] শহীদ মিনার পরিস্কার সম্পর্কে ২ বিএনসিসি ব্যাটালিয়ন আলফা কোম্পানির কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান বলেন, আসছে মহান শহীদ দিবস। ভাষা শহীদেরা তাদের জীবন বিলিয়ে দিয়ে আমাদের এ মাতৃভাষা উপহার দিয়ে গেছেন। ভাষা শহীদদের প্রতি সম্মান রেখেই আমাদের বিএনসিসির এই পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন।

[৮] উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি ক্যাডেটরা প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি করে থাকেন। কিন্তু এবছর করোনার কারণে এ কর্মসূচি শহীদ দিবসের পূর্ব মুহুর্তে করা হয়েছে বলে জানান তারা।

  • সর্বশেষ