শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাঁদে, আহত ১৫

তৌহিদুর রহমান: [২] কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক শিল্পনগরীর কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

[৩] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়।

[৪] খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, সকালে আশুগঞ্জ গোলচত্বর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিসিক শিল্পনগরীর সামনে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়।

[৫] খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়