শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৫ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে

দেবদুলাল মুন্না:[২] রয়্যাল প্যালেসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান আরও জানায়, ৯৯ বছর বয়সী ফিলিপ নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান।তবে তার সমস্যা করোনাভাইরাস সংক্রান্ত নয় বলে নিশ্চিত করা হয়েছে প্যালেস থেকে। বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যাওয়ার পর ডাক্তারের পরামর্শে ভর্তি হন তিনি। সেখানে কয়েক দিন থাকবেন। ফিলিপ গত মাসে করোনার টিকা নিয়েছেন। পারিবারিক চিকিৎসকের মাধ্যমে তার স্ত্রী এলিজাবেথও একই দিন টিকা নেন।

[৩] বিবিসি জানায়, ফিলিপ সেন্ট্রাল লন্ডনের এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন থেকে তিনি অসুস্থ ছিলেন। গত বিবাহবার্ষিকীতে ধূমপান ছেড়েছেন। বর্তমানে মদ্যপানও একদম কমিয়ে দিয়েছিলেন।

[৪] ফিলিপ তার কয়েকটি মন্তব্যের জন্য বেশ সমালোচিত। ১৯৮৬ সালে চীন সফরের সময় সেখানে একদল ব্রিটিশ ছাত্রদের বলেন, এ দেশে বেশি দিন থাকলে তোমাদের চোখ কিন্তু সরু হয়ে যাবে!

[৫] ১৯৯৪ সালে কেইম্যান দ্বীপ সফরের সময় স্থানীয় এক ব্যক্তিকে এভাবে প্রশ্ন করেন, আপনাদের অধিকাংশই তো জলদস্যুদের বংশধর, তাই না?

[৬] ২০১৭ সালে রাজকীয় দায়িত্ব থেকে অবসর নেন বিতর্কিত সব মন্তব্যের জন্য পরিচিত এই রাজা। অবসর নিলেও ৯৪ বছর বয়সী স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে তাকে সরকারি কাজে অংশ নিতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়