শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে সমাবেশের অনুমতি পেল বিএনপি

হ্যাপি আক্তার: সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি পুর্বঘোষিত মহাসমাবেশ আজ বরিশালে অনুষ্ঠিত হচ্ছে। শেষ মুহূর্তে বরিশালে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি। কালের কণ্ঠ, যুগান্তর

[৩] বুধবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, সন্ধ্যা ৭টার দিকে আমাদের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। নগরের জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি দিয়েছে তারা। যুগান্তর

[৪] বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জিলা স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দেশের ৬ সিটি করপোরেশনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। কালের কণ্ঠ

[৫] এর আগে বেলা ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এখানে সমাবেশ করার অনুমতি না পাওয়ার কথা জানিয়েছিলেন সরোয়ার। একই সঙ্গে সমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান ও ধরপাকড় চেষ্টার অভিযোগও করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রুনু, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহসম্পাদক আনোয়ারুল হক তারিন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

[৬] উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে ৬ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। প্রথম সমাবেশ চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে সেটা স্থগিত করা হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি খুলনায়, ১ মার্চ রাজশাহী এবং ৩ মার্চ ঢাকা উত্তর ও ৪ মার্চ ঢাকা দক্ষিণে সমাবেশ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়